ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল মুন্নি বলেন—
“আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, আধুনিক ও বৈষম্যহীন একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন—
ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম
সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর আমিরুল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক রফি উদ্দিন, রিকাব উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন, মীর আফরোজ মনা, সহ–সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফীজুর, মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ–সম্পাদক ইঞ্জিনিয়ার নওয়াজিস ইসলাম রিয়েল।
এ ছাড়া মাগুরা, শিমুলিয়া, গদখালী, ঝিকরগাছা, নির্বাসখোলা, হাজিরবাগ ও শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি–সম্পাদকসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।
সভা শুরুর আগে বেনিয়ালি বাজারে প্রধান অতিথি পৌঁছালে সেখানে অপেক্ষমাণ সহস্রাধিক নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে নাভারণ পুরাতন বাজারে নিয়ে আসেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা