ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলা পানিসারা ইউনিয়নের নীলকন্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে নাতজামাইয়ের হাতে নানা শ্বশুর খুন হয়েছেন। নিহতের নাম মহিউদ্দিন (৭০), তিনি মৃত বজলুর রহমানের পুত্র। এ ঘটনার উভয়পক্ষের আর ও চারজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের বিয়ে হয় তিন বছর আগে। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। রবিবার রাত ৯ টার দিকে তবিবর তার ৫- ৬ সহযোগী নিয়ে মহিউদ্দিনের বাড়িতে এসে সাবেক স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে । এ সময় মহিউদ্দিন ও পরিবারের সদস্যরা বাধা দিলে তবিবর ও তার দল চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে মহিউদ্দিন তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আত্নীয় আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করলে তবিবরের সঙ্গে থাকা দুইজন আহম্মদ আলী (২৬) ও মোহন (৩০) গণপিটুনিতে আহত হন। আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করলে ঢাকায় নেওয়ার পথে তিনি মৃতবরণ করেন।
এ ঘটনায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানান, আসামীদের গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে দেয়। পরে পুলিশ তাদেরকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা