ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় নাভারণ ইউনিয়নে ৭ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ (অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭ টায় শরিফপুরে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাভারণ ইউনিয়ন জামায়াতের ৭ নং ওয়ার্ড সভাপতি মো: শামসুর রহমান এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জুলাই এর বিপ্লব আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পতন করে আমাদের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তার ফলে মানুষ এখন শান্তিতে বসবাস করছে । বর্তমান উদার সম্ভাবনায় মানুষ এখন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই এ থেকে কেউ পিছিয়ে যেতে চাই না এ সকল সুধীবৃন্দের একমাত্র কাজ হবে নতুন কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা ইনশাআল্লাহ।
শরিফপুর জামে মসজিদের ইমাম হাফেজ মো : শামসুল ইসলাম এর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ৭ নং নাভারণ ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মো : জিয়াউল হক।
সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মিজানুর রহমান প্রমুখ। এ সময় সুধী সমাবেশে ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা