ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো : জিয়াউল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আমাদের সন্তানদের অভিভাবক আমাদের দ্বায়িত্ব অনেক বেশি তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে বেশি পরিমাণে যাতে প্রাথমিক পর্যায় থেকে শক্ত ভিত্তি মজবুদ করে গড়ে উঠতে পারে তবেই সোনার সন্তানরা কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারবে।
পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : তাহাজ্জুদ আলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাভারণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ - সভাপতি মোশারফ হোসেন,পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনিরুজ্জামান, সাবেক সভাপতি মো : কামাল আহমেদ, নির্বাসখোলা ইউনিয়নের ইউপি সদস্য মো : জালাল উদ্দীন আহমেদ প্রমুখ। এ সময় অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক গণ এবং ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা