ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় পারিবারিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প (আরএসডিভিআর) শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে, মিশর-জার্মানীর অর্থায়নে উপজেলার ধানপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মা ও কিশোরী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন।
এ সময় মা ও কিশোরী সমাবেশে উপস্থিত ছিলেন, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক রোজিনা আক্তার রোজি, ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহম্মেদ, ধানপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিশু নিলয় ফাউন্ডেশনের মাঠকর্মী জাকব বিশ্বাস বাবু, হোসনে আরা সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিবৃন্দ। সভায় বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে উপস্থিত সংগঠন গুলো বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও শিশু নিলয় ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রামা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা