ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর( রবিবার) বিকাল ৩ টায় বাঁকড়া জে. কে মাধ্যমিক বিদ্যালয়ে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুব সম্মেলন প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো : আবিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাঁকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মামনুর রশিদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম, টিম সদস্য তরিকুল ইসলাম। এ সময় যুব সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।
যুব সম্মেলন সঞ্চালনা করেন বাঁকড়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো : জাওয়াল হেলাল।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা