ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিক্রিত রাস্তার জমি জবরদস্ত দখলের ঘটনায় এসিল্যান্ডের কাছে অভিযোগ করা হয়েছে । এ অভিযোগ করেছে বামনআলী সায়েমপাড়া গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে রুহুল আমিন।
ভূমি কার্যালয়ে অভিযোগ সূত্রে জানা গেছে, ৭৪ নং বামনআলী মৌজায় আর, এস -২৮৩ খতিয়ানের ৪৭৫ নং দাগের জমিতে বসবাস করেন। সীমানা সংলগ্ন দাগে পাশে বিবাদীর জমি রয়েছে। তিনি মোছা : ছেরমানী বিবির কাছ থেকে ৫/১০/২৫ কবলা দলিল মূলে ০৭ শতক জমি খরিদ করেছিলেন।
বাদী রুহুল আমিন সংবাদ মাধ্যমকে জানান, এর মধ্যে মো : নজরুল ইসলাম বাবুলের এর কাছে ০২ শতক জমি ১০/০৫/২০১১ ২৬৪০ নং কবলা দলিল মূলে বিক্রয় করেন। কিন্তু বিবাদী জাহাঙ্গীর বিক্রিত ০২ শতক জমির মধ্য থেকে ০.৬০ শতক জমি জবরদস্ত জোর করে দখল করে নিয়েছেন। এমত অবস্থায় গণমান্য ব্যক্তিবর্গের কাছে জাহাঙ্গীরের অবৈধ দখলদারির কথা বললে তারা কোনো সমাধান করতে পারে না। তার অপকর্মের জন্য সারাক্ষণ জীবনের হুমকি পাচ্ছি।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা