ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
"হাত ধোয়ার নায়ক হোন " এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিশ্ব হাত ধোঁয়া দিবসের র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঝিকরগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর ভারপ্রাপ্ত সহকারী তাসরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওয়ালীয়ার রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো : নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, তথ্য আপা রোকসানা সুলতানা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা