ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় ৪ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাসহ কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস এই আদেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় পৌরসদরের রাজাপট্টিতে।
জানাগেছে, এসময় ঝিকরগাছা বাজারে রাজাপটিতে মাদক সেবনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডাদেশ প্রাপ্তরা হলো, পৌরসভাধীন কৃষ্ণনগর গ্রামের মৃতঃ আছিরদ্দির ছেলে আলমগীর হোসেন, মোবারকপুর গ্রামের আনোয়ার গাজীর পুত্র রবিউল ইসলাম, মৃতঃ সিদ্দিক মোড়লের পুত্র মোঃ আজিম ও হাড়িয়াদেয়াড়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র হাফিজুর রহমান।
তাদেরক বুধবার বিকালেই জেলহাজতে পাঠানো হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা