ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে চলমান কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই মানোন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। মানোন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সকল প্রধান শিক্ষকবৃন্দ।
মত বিনিময় সভার একপর্যায়ে প্রধান অতিথির আজ শেষ কর্ম দিবস জানার পরে উপস্থিত সকলের মধ্যে একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
সভা শেষে উপস্থিত সকলে আজকের প্রধান অতিথি ভুপালী সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা