ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় মিশ্রীদেয়াড়া বাজারে ২ নং মাগুরা ইউনিয়নের এর ৬ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর( বুধবার) বিকাল ৫ টায় এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন যশোর - ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা