ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় শংকরপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টায় উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো: আবিদুর রহমান। প্রধান আলোচক তার বক্তব্য বলেন, সমাজের অধিকাংশ মানুষের জন্য আমরা কাজ করতে চাই। আগামীদিনে ইসলামী আন্দোলনের যে বিপ্লব টা দেখছি এ জন্য সারাবিশ্বের মানুষ ইসলামী সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই । ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হলে যুবকদের কে নিরলস ভাবে কাজ করতে হবে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে হবে। যুবকরাই একমাত্র দেশকে গঠনে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।
যুব সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান।
যুব সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর জামিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য, মাস্টার রেজাউল ইসলাম, সাজু হোসেন, উপজেলা যুব বিভাগের সহকারী টিম সদস্য বিল্লাল হোসেন। এ সময় যুব সম্মেলনে ইউনিয়ন যুব বিভাগের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা