ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের আয়োজনে শুক্রবার (৪ জুলাই) দিনব্যাপী এই কর্মী শিক্ষা শিবির লাউজানী কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মী শিক্ষা শিবিরের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম।
কর্মী শিক্ষা শিবিরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আলমগীর কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক যশোর -কুষ্টিয়া অঞ্চল ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, অধ্যাপক মো : মশিউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের উদ্দেশ্য বলেন, সবসময় আপনাদেরকে ইসলামী আইন অনুযায়ী শ্রম দিতে হবে, যার ফলে মানুষের কল্যাণ হয়। আর মানুষের কল্যাণ হলে আল্লাহ খুশি হন। আল্লাহর কথা স্মরণ রেখে আপনাদের সবসময় কাজে যেতে হবে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও টিম সদস্য, যশোর -কুষ্টিয়া অঞ্চল মাওলানা আব্দুল মালেক খাঁন যশোর জেলা শ্রমিক ফেডারেশনের সহ - সভাপতি অধ্যাপক মো: নজরুল ইসলাম হান্নান যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান আসাদ । এ ছাড়া কর্মী শিক্ষা শিবিরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা