ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ (অক্টোবর) শুক্রবার বিকাল ৩ টায় মাটিকোমরা হাইস্কুল অডিটোরিয়ামে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো: মোজাম্মল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামীর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সুধী সমাজের অগ্রণী ভুমিকা পালন করতে হবে । এ জন্য সুধীদের কাজ হবে ইসলামী শাসন কায়েম করার জন্য নিরলস ভাবে দ্বীনের দাওয়াত সকলের কাছে পৌঁছে দেওয়া।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমান এর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন এস কে ক্লিনিকের স্বতাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, মাওলানা আসাদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মফিজুর রহমান, তরিকুল ইসলাম, আলামিন সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা