ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের আয়োজনে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (শনিবার) দুপুর ২ টা ৩০ মিনিটে কুল্লা হাইস্কুলের হলরুমে এই ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজিরবাগ ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু জাফর এর সভাপতিত্বে ওলামা সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়লার সন্তুষ্টি লাভ করায় আমাদের প্রধান লক্ষ্য এ জন্য আগামীদিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ওলামাদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে হবে।
হাজিরবাগ ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক।
ওলামা সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, মাওলানা আসাদুল ইসলাম, মাওলানা জাহিদ হাসান প্রমুখ। ওলামা সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ওলামা বিভাগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা