
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
" করবো সমবায় , গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর ( রবিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়ে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসার মো: নূরল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ।
ঝিকরগাছা উপজেলা আইসিটি অফিসার অহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বার্থে প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো: আল মামুন, মো: শাহনেওয়াজ এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, সমবায়বৃন্দ,ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা