ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (নওয়াপাড়া - জয়কৃষ্ণপুর) মহিলা জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯ টায় নওয়াপাড়া মাঠ প্রাঙ্গনে এই মহিলা জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো : শাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে মহিলা জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর - ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে আপনারা ভোট প্রদান করবেন। ন্যায় ও ইনসাফ বিজয় হলে সমস্ত বাংলাদেশ বিজয় হবে। এ জন্য আগামীর দুর্নীতি মুক্ত - অন্যায় অত্যাচার মুক্ত বাংলাদেশ গড়তে হলে আপনার ভোট ও হ্যাঁ ভোট এর পক্ষ রায় প্রদান করবেন। তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয় হলে সকল ধর্ম - বর্ণ শ্রেণি পেশার মানুষ তাদের ন্যায্য ও সমান অধিকার পাবে। যুবকদের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৮ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো : আবদুল্লার সঞ্চালনায় মহিলা জামায়াতের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।
এ সময় মহিলা জামায়াতের নির্বাচন সমাবেশে ওয়ার্ডের হাজার - হাজার মহিলা কর্মী ও সমর্থক বৃন্দ এবং সাধারণ মহিলা ভোটাররা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা