ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আওতাধীন ৬ নং ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন মাওলানা আব্দুল আলিম। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় লাউজানী কমপ্লেক্সে এ উপজেলা জামায়াতের এক জরুরী বৈঠকে এই ঘোষণা করা হয়।
মাওলানা আব্দুল আলিম বর্তমানে উপজেলা জামায়াতের আমীর হিসেবে ও গদখালী টাউরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
মাওলানা আব্দুল আলিম সংবাদ কর্মীকে জানান, দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে থেকে কাজ করেছি জনগণের পাশে থেকেছি তাদের কষ্টে নিজেকে বিলিয়ে দিয়েছি সবসময়। আমার প্রধান লক্ষ্য মানুষের সেবা করা, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা ও কল্যাণমুখী মডেল ইউনিয়ন গড়ে তোলা। জামায়াতে ইসলামী আমাকে যোগ্য হিসেবে মনোনীত করেছে বলে আজ আমি জনগণের প্রার্থী হতে পেরেছি। তিনি ঝিকরগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লাউজানী গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।
সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি ৬ নং ঝিকরগাছা ইউনিয়নের দল মত -বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা