ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিমের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৯ টায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লাউজানী মুহাজির পাড়া জামে মসজিদ প্রাঙ্গন এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এই লাউজানী গ্রাম আমার গ্রাম এই গ্রামের আপনাদের সকল আয়োজনে ডাকে আহ্বানে আমাকে স্মরণ করেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ । পরিশেষে সকলের কাছে দোয়া কামনা করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।
৯ নং ওয়ার্ড সভাপতি কামরান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, ৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি গাজী ফয়েজ, মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন কুরবান, মুহাজির পাড়া জামে মসজিদের ইমাম আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন লাউজানী গ্রামের মুহাজির পাড়ার তরুণ যুবকরা সহ স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা