ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা স্কাউটস এর আয়োজনে এক দিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫( সেপ্টেম্বর) সকাল ১০ টায় সম্মিলনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টশনের উদ্বোধন ঘোষণা ও সনদ বিতরণ করেন ঝিকরগাছা উপজেলা স্কাউটস এর সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার- সাহিদুল ইসলাম , উপজেলা স্কাউটস কমিশনার ইসমাইল হোসেন সোহাগ সহ উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল লিডার ট্রেনার মোঃ ইশতিয়াক হোসেন, লিডার ট্রেনার লতিফ উদ্দিন আহাম্মদ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উপ পরিচালক মোঃ আকিফুজ্জামান খুলনা অঞ্চল সহকারী লিডার ট্রেনার পি আর এস উডব্যাস মোহাম্মাদ আলী তারেক।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা