ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা বাজার মনিটরিং জিরো টলারেন্স ঘোষণা করলেন যশোর -২ এমপি ডা: ফরিদ। ২৪ ফেব্রয়ারি ( মঙ্গলবার ) সকাল ১১ টা ৩০ মিনিটে তিনি বাজারের বিভিন্ন দোকান সরজমিনে যেয়ে মনিটরিং করেন।
এমপি ডা: ফরিদ বাজারের ঔষধ, হোটেল,ফল,মুদি দোকান , তরকারি বাজার, মাছ বাজার, মনিটরিং করেন। মনিটরিং কালে তিনি প্রত্যক দ্রব্য মূলের নির্ধারিত সঠিক দাম নেওয়ার আহ্বান জানান যাতে জনগণ রমজানে মাসে ভোগান্তিতে না পরে। এর সাথে প্রত্যক দোকানীকে দ্রব্য মূল্যের প্রতিনিয়ত সিটিজেন চার্ট দোকানে ঝুলিয়ে রাখতে বলেন ক্রেতাদের সুবির্ধার্তে।
এ ছাড়া ইজিবাইক, ভ্যান স্ট্যান্ড , পরিদর্শন এবং চালকদের কাছ থেকে তাদের বিভিন্ন অসুবিধা কথা শোনেন তিনি অসুবিধা গুলো সমাধান করার আশ্বাস দেন।
এক পর্যায়ে হাইওয়ে পুলিশের বিভিন্ন অনিয়ম এর বিষয় গুলো চালকরা সংসদ সদস্য এর কাছে বলেন। সংসদ সদস্য বলেন, প্রশাসনিক সেক্টরে কোনো অনিয়ম চলবে না জিরো টলারেন্স ঘোষণা থাকবে। যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ যেকোনো সময়ে সংসদ সদস্য এর কাছে লিখিত আকারে দেওয়ার আহ্বান জানান। আরো বলেন, ঝিকরগাছা বাজার কোনো চাঁদাবাজি চলবে না, যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তীতে বাজার মনিটরিং শেষে সুনির্দিষ্ট অভিযোগে ঝিকরগাছা রেজিস্ট্রি অফিসে সরজমিনে যান এবং সাব রেজিস্ট্রার এর সাথে কথা বলেন। সংসদ সদস্য রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অসুবিধার কথা শোনেন এর প্রেক্ষিতে সেখানে ও জিরো টলারেন্স ঘোষণা দেন।
এসব শেষে বাজার মনিটরিং এর সার্বিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা কালে এমপি ডা : ফরিদ বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায় এজন্য আমাদের বাজার মনিটরিং করা। বাজার মনিটরিং কালে তিনি দ্রব্যের মূল্যের দামের কোনো অনিয়ম পান নি। সেই সাথে সকল ব্যবসায়ীদের দোকানে চার্ট প্রদর্শন করার নির্দেশ দেন।
অপরদিকে বাজার মনিটরিং এর সার্বিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা কালে সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস বলেন, সিটিজেন চার্টে প্রত্যক সেবা মূল্য দেওয়া থাকে। সেবা গ্রহীতার অবহিত করতে চাই সিটিজেন মূল্য দেখে দ্রব্য কেনা উচিত। আর রেজিষ্ট্রি অফিস মনিটরিং এর বিষয়ে তিনি আরো বলেন, সেবা গ্রহীতারা সুনির্দিষ্ট ফি অনুসারে রেজিষ্ট্রি করাবেন। রেজিস্ট্রি অফিসে কোনো অনিয়মের সুনিদির্ষ্ট অভিযোগ থাকলে প্রশাসনকে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। দালাল বিহীন রেজিস্ট্রি অফিসে এসে সরজমিনে সেবা গ্রহণ এর কথা বলেন তিনি।
বাজার মনিটরিং কালে এমপি ডা: ফরিদ এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) দেবাংশ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর, অধ্যাপক হারুন অর রশিদ,, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা