ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহি ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদকে অবসরজনিত অশ্রুসিদ্ধ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ ২৭বছরের কর্মজীবনের শেষদিন শনিবার (৩১জানুয়ারী) সকাল ১০টায় বিদয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সহকারী প্রধান শিক্ষক (বর্তমানে ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, বিএম হাইস্কুল আভিভাবক ফোরামের আহবায়ক ও ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, সরকারী শহীদ মশিয়ুর রহমান কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী ইসমাইল হোসেন সোহাগ, অভিভাবক ফোরামের সদস্য সচিব সাংবাদিক তরিকুল ইসলাম, মো: আবিদুর রহমান, ইনকিয়াদ আহম্মেদ রাফিন, অভিভাবক সাইফুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক মোঃ বেনজির আহমেদ, নাসরিন আক্তার নয়ন, বাবুল আক্তার, এসএসসি পরীক্ষার্থী তাজিম নাহিয়ান, সেঁজুতি বিশ্বাসসহ অন্যরা। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় দূ’শিক্ষককে আবেগাপ্লুত হতে দেখাগেছে। পরে স্কুল আঙ্গিনা থেকে বিদায়ী প্রধান শিক্ষকের বাড়ি পর্যন্ত রাস্তার দূ”ধারে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে ফুল ছিটিয়ে বাড়িতে পৌয়ে দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ফোরামের সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ প্রায় দেড়হাজার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা