ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী বিএম হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অভিভাবক ও দাতা সদস্য হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। এসময় বক্তব্য রাখেন, অভিভাবক মুরাদুন্নবী মুরাদ, ইসমাইল হোসেন সোহাগ, মাসুদুর রহমান, শাহাজাহান কবির, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, সহকারী শিক্ষক বেনজির আহমেদ, তৌহিদুল ইসলাম, জিল্লুর রহমান প্রমুখ।
অভিভাবক সমাবেশে প্রায় দেড় হাজার অভিভাবক অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা