
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নে জনসম্পৃক্তা বাড়াতে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, সাধারণ সভা, পথসভা করলেন যশোর - ২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। গত ১০ অক্টোবর (রবিবার) বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ( মল্লিকপুর, মির্জাপুর,পায়রাডাঙ্গা) এলাকায় এসব কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় সংসদ সদস্যের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, সদর ইউনিয়নের আমীর মাওলানা এমদাদুল হক,সেক্রেটারি আতিয়ার রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন,যারা কমিশন নেয় বিভিন্ন কাজের সুবাধে অথবা কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে ও কমিশন চাই তাৎক্ষিণক তাকে জানানোর জন্য বলেছেন। এ ছাড়া আরো বলেন, আগামী স্থানীয় নির্বাচনে এ ইউনিয়নের দলীয় মনোনীত সৎ,যোগ্য, সততাবান, মানবিক শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে ভোট প্রদান করার আহ্বান জানান।
এ দিন প্রত্যক ওয়ার্ডের দল - মত - বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের দোরগোড়ায় গিয়ে মতবিনিময় করছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা