
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী'সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ'-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় অধ্যক্ষ আহসানুর রহমানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি মিলনমেলায় পরিণত হয়।এসময় নবীন ছাত্রীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের সহিত পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস ঐতিহ্য উল্লেখ করে শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক ফলাফলের মান উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক অনুপ কুমার মন্ডল'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামীক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক (অব:)কে এম ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা সাহিদুর রহমান,সহকারী অধ্যাপক শওকত হোসেন, সহকারী অধ্যাপক কার্তিক বিশ্বাস ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং নবাগত ছাত্রীরা। পরিচিতি পর্ব শেষে অতিথিবৃন্দ ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ ও সাফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা