ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ডা: ফরিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ (রবিবার) সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : আবদুর রশিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর -২ ( চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য এই খাতে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে। স্বাস্থ্য খাতের সমস্যা গুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। তার জন্য স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের সমন্বয় করে প্রতিটি উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হবে। এর সাথে স্বাস্থ্য খাতে দুর্নীতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জারি থাকবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সিভিল সার্জন ডা: মাসুদ রানা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান,কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ দ্বীন ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ডা: ইমদাদুল হক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বৃন্দ, পেশাজীবি বৃন্দ এবং গণমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা