মো মহিম উদ্দিন' সিলেট জেলা প্রতিনিধিঃ সেলুনে চুল কাটতে গিয়ে শিপু আহমদ(১৪)-বছরের ছেলে নিখোঁজ হয়েছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে - গত ৯ আগষ্ট আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার দিকে সিলেট শাহপরান থানাধীন টিলাগড় পয়েন্টে চুল কাটার কথা বলে সে বাসা হইতে বাহির হইয়া নিখোঁজ হয়।
পরবর্তীতে আর বাসায় ফিরে না আসিলে তাদের আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করিয়া কোনো সন্ধান না পেয়ে তার মা তামান্না আক্তার, ১০ আগস্ট (রবিবার) সিলেট শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ শিপু আহমদ, বর্তমান ঠিকানা-রোড নং-০১, বাসা নং-৮০, গ্রাম-শাপলাবাগ, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-২১, থানা-শাহপরান (রঃ), জেলা-সিলেট-এর বাসিন্দা সমছু মিয়ার পুত্র।
সমছু মিয়া জানান,শিপুর সন্ধান পেলে নিম্ন নাম্বারে (মোবাইল-০১৭১২৫৭৮০৬১) অথবা সংশ্লিষ্ট শাহপরান থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা