ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ প্রতিমন্ত্রী, এক হুইপ ও সংরক্ষিত নারী আসনের ৪২ জন সংসদ সদস্য (এমপি)।
৬ই মার্চ বুধবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্যরা।
শ্রদ্ধা অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করে মুক্তির মহানায়কের প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।।
শ্রদ্ধা অর্পণে অংশ নেয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম সহ ৪২ জন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ওসি খন্দকার আমিনুর রহমানসহ প্রমুখ।
নানা আনুষ্ঠানিকতা শেষে সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা