
মো: আজাদ খান,চিতলমারীঃ আসন্ন চিতলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সমাজসেবক ও ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: সোহাগ শেখ। তিনি দিনরাত ওয়ার্ডের বিভিন্ন বাজারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। ওয়াডের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।গণসংযোগকালে মো: সোহাগ শেখ বলেন, "আমি এই ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গঠন করাই আমার মূল লক্ষ্য। সমাজসেবার পরিধি আরও বাড়াতে এবং জনগণের সেবা করার জন্য আমি মেম্বার পদে প্রার্থী হয়েছি।"তিনি আরও বলেন, "জনগণ যদি আমাকে মূল্যায়িত করে এবং তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করে, তবে আমি চিতলমারী উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কে একটি বৈষম্যহীন ও আদর্শ মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সাধারণ ভোটাররা জানান মো: সোহাগ শেখ একজন সৎ, যোগ্য ও পরোপকারী মানুষ। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই দলমত নির্বিশেষে একজন যোগ্য অভিভাবক হিসেবে তাকেই ১নং ওয়ার্ডে মেম্বার হিসেবে দেখতে চান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা