ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের দারুত তাকওয়া রহমানিয়া বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা এবং মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে । ২৯ (সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ কাজের শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো : জিয়াউল হক।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা আজ দ্বীনের ঘরের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেছি। সকলে আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমরা প্রতিষ্ঠানের বড় এ নির্মাণ কাজটি সুন্দর করে সম্পন্ন করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা নূর মুহাম্মদ জিহাদী, আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা