মোঃ আমজাদ হোসেন,দেবিদ্বার, কুমিল্লাঃ অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবার বিশেষ এক উদ্যোগ নিয়েছে দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোশাররফ । সরকারি শিশু পরিবারে আজ অনুষ্ঠিত হলো এক আনন্দঘন "আম উৎসব"। এই উৎসবের আয়োজন করা হয় শিশুদের জন্য একদিন একটু আলাদা করে খুশির পরিবেশ তৈরি করতে।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে সরকারী শিশু পরিবারে এতিম, অনাথ ও অসহায় শিশুদের আম খাওয়া উৎসবে বেশ আনন্দ উপভোগ করলেন উপস্থিত সম্মানিত ব্যাক্তিবর্গ।
উৎসবে অংশ নেয় এতিম অসহায় শিশুরা , যাদের জন্য বিভিন্ন জাতের রসালো আমের আয়োজন করা হয়। ।
মোশাররফের অর্থায়নের বাস্তবায়ন করেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান সাংবাদিক সাইফুদ্দিন রনি। “এই শিশুদের মুখে একটুখানি হাসি দেখতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই তারা যেন বুঝতে পারে, সমাজে তারা একা নয়।”
শিশুদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর প্রাণের ছোঁয়া। ছোট ছোট হাত ভরে আম খেয়ে তারা বলেছে, “আজ অনেক মজা করলাম, খুব ভালো লাগছে!”
এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে বলে মত দিয়েছেন সরকারি শিশু পরিবারের সহকারী পরিচালক । তারা আশা প্রকাশ করেছেন, এমন আয়োজন নিয়মিত হলে শিশুরা আরও ভালোভাবে সমাজে বেড়ে উঠবে।
এসব এতিম, অনাথ ও অসহায় শিশুদের কত কিছু খেতে ইচ্ছে করে, কত জায়গায় ঘুরতে ইচ্ছে করে, উপভোগ করতে ইচ্ছে করে। কত কিছু পেতে ইচ্ছে করে। সর্বোপরি মা’ বাবা’র আদর সোহাগ, আবদার কত কিছু। কিন্তু সাধ্যের বাহিরে তাদের ইচ্ছা আকাঙ্খার প্রতিফলন নিরবেই থেকে যায়।
মাঝে মাঝে তাদের ইচ্ছেগুলো পুরেণ করতে কিছু হৃদয়বান ব্যাক্তি এগিয়ে আসেন। তাদের মধ্যে দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি চিরকুমার সাংবাদিক সাইফুদ্দিন রনি অন্যতম। প্রতি বছর শিশুদের নিয়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, রমজানে ইফতার পার্টি, কোরবানী ঈদে গরু জবাই করে শিশুদের ঈদ আনন্দের ধারাবাহিক মিছিলটা অব্যাহত রেখেছেন। সাইফুদ্দিন রনী শুধু দেবিদ্বার শিশু পরিবারই নয়, কুমিল্লার শিশু(নারী) পরিবারকেও একই ভাবে তাদের প্রাপ্তির আক্ঙ্খা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সাইফুদ্দিন রনী বিগত কয়েকবছর ধরে তার জীবনের শ্রম, মেধা, অর্থ দানে নিজ পরিবারের মতোই এ দু’টি শিশু পরিবারকে আগলে রেখেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা