
মান্নান শেখ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দেশবিরোধী নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বড়ধুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বেলকুচি কলেজ হাট এলাকা থেকে বড়ধুল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দেন।
বড়ধুল ইউনিয়ন থেকে আসা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক, মাহমুদুল হাসান (শান্ত) সরকার।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বড়ধুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোলাইমান মন্ডলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা