ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনতায়তনে শনিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন হাওর ও নদী রক্ষা আন্দোলনের ২১সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন, সদস্য সচিব সোহেল আলম, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শাহ কামালকে আহ্বায়ক,সাকিন শাহ, রাজু ভূঁইয়া, নজির হোসেন কে যুগ্ম আহ্বায়ক ও ফারুক ইসলামকে সদস্য সচিব করে ২১ বিশিষ্টি সংগঠনটির ধর্মপাশা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা