
ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভায় ওই পুলিশ কর্মকর্তাকে এ বাবদ ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বি রাজিব, সকল থানার ওসি ও পুলিশের বিভিন্ন পদ মর্যাদার সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা