
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়ার) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম শফিউল ইসলাম শফি সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেলে এলাঙ্গী ইউনিয়ন দলীয় কার্যালয়ে।
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, যুবনেতা শিমুল খান মানিক, এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলহাজ্ব মোহাব্বত আলী, সাধারণ সম্পাদক আশরাফ আলী।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম , রতন , আল মামুন, শ্রমিক দলের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএনপির নেতা দুলাল, রুবেল , রঞ্জু , হুজুর মশিদুল ইসলাম,সাইবার ফোর্সের নেতা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ছাত্র নেতা জিহাদ, স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা