মনিরুজ্জামান মনির ধুনট ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আলীমুদ্দীন হারুন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেহেনা খাতুন, বিএনপির নেতা মোখফিজুর রহমান বাচ্চু,উপজেলা যুবদলের সহ-সভাপতি আবু মুসা, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, সুমন,খামারী শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা