
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট পৌর সভার পূর্ব ভরণ শাহী যুব সমাজের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।(০৯ অক্টোবর) শুক্রবার বিকেলে পূর্ব ভরণ শাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে।
পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিয়ামুর তালুকদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের ২নং যুগ্ম আহ্বায়ক সোহাগ বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট রাজ্জাকুল কবির (বিদ্যুৎ), পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবু তালহা শামীম খান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সমাজ সেবক রুবেল মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি চান্দার পাড়া ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে গাবতলী ফুটবল একাডেমী বিজয় লাভ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা