
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে হিউম্যান এসোসিয়েশন ফর রুলার ডেভেলপমেন্ট ( হার্ড) বাস্তবায়নে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র ,তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধী ও অসহায় ২৬টি সুফলভোগী পরিবারের মাঝে ২টি করে মাদি ছাগল বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(০৬ অক্টোবর) মঙ্গলবার দুপুরে সোনাহাটা বাজার অফিস কার্যালয়ে।
হিউম্যান এসোসিয়েশন ফর রুলার ডেভেলপমেন্ট ( হার্ড) এর নির্বাহী পরিচালক জাহিদুল হাবিব রোজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ছাগল বিতরণ করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব খোন্দকার মো:মোরতাজুল করিম বাদরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাকন মাহবুবার রহমান হারিছ। চেয়ারম্যানের একান্ত সহকারী হামিদুর রহমান, নাছিম উদ্দিন সহ সুফলভোগীগণ উপস্থিত ছিলেন।
কালেরপাড়া ইউনিয়নের কাঁদাই ও ঈশ্বর ঘাট গ্ৰামের সুফলভোগী ২৬ পরিবারের মাঝে ২টি করে মাদি ছাগল, ভ্যাকসিন, ঔষধ পত্র সহ সুফল ভোগীদের যাতায়াত ভাড়া সহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ৫২টি ছাগল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা