
মনিরুজ্জামান মনিরধুনট(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(২৮ অক্টোবর) বুধবার বিকেলে উপজেলা মডেল মসজিদে সভা কক্ষে হতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল করিম, জামায়াত নেতা রফিকুল ইসলাম দুলাল,
মাহমুদ আলম, ফিরোজ আহমেদ, মাওলানা আব্দুল ওহাব, তরিকুল ইসলাম , জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম, গোসাই বাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির পল্লী চিকিৎসক আলী আকবরসহ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা