
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট চাইল্ড একাডেমী স্কুল কর্তৃক আয়োজিত ধুনট চাইল্ড একাডেমী স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ( ০৩ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ ঘটি কার সময় চাইল্ড একাডেমী স্কুল মিলনায়তনে।
ধুনট চাইল্ড একাডেমী স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আইয়ুব লোহানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাইল্ড একাডেমী স্কুলের পরিচালক ড. ইনাম আহমেদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক তপন কুমার দেব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম , অভিভাবক দিল জাহান।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা , গীতা পাঠ করেন স্পর্শ বিশ্বাস । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা