
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।(১৪ অক্টোবর) বুধবার বিকেল ০.৩ঘটিকার সময় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন চঞ্চল সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-০৫ আসন (শেরপুর -ধুনট নির্বাচনী এলাকার) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন,শেরপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন , সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন,পৌর যুবদল নেতা আবু তালহা শামীম খান, প্রকৌশলী আল আমিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, ব্যবসায়ী ময়নুল হাসান, বদিউজ্জামান, লিটন,শাহাদাত হোসেন মনিরসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা