
নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ অক্টোবর) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুরুদ্ধ দেব রায়। সভায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও হাট-বাজারে যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুরুদ্ধ দেব রায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা