নিজস্ব সংবাদদাতাঃ ঘনিয়ে আসছে ইউপি নির্বাচন,সেই সাথে বাড়ছে প্রার্থীদের আনাঘোনা। নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান প্রার্থী মোহাব্বত আলী।
প্রচার প্রচারণায় ইতোমধ্যে তিনি ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন।তাঁরই ধারাবাহিকতায় ১৩ ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নাটুয়ারপাড়া ইউনিয়নের ফ্লাড সেন্টার বাজারে এক গণসংযোগ ও পথ সভা করেন তিনি।
গণসংযোগ ও পথসভা কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোনারুল ইসলাম, নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দেলসাদ সরকার,ছাত্রদলের সাধারণ সম্পাদক
মোঃ রোমান রানা,নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুল ইসলাম সহ নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে চেয়ারম্যান প্রার্থী মোহাব্বত আলী ও তাঁর সাথে থাকা নেতাকর্মীরা সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের জন্য তাদের সরকারের ভূমিকা নিয়ে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা