পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কাজিপুর উপজেলার অন্তর্ভুক্ত ৯ নং নাটুয়ারপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাফেজ মুহাম্মদ সাইদুর রহমান।
তিনি ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত পালন করছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন," সাম্য এবং ত্যাগের মহিমা নিয়ে প্রত্যেক মুসলমানের দ্বারে দ্বারে কুরবানী এসেছে।সকল ভেদাভেদ ভুলে এক রবের প্রতি আনুগত্য প্রকাশ করে ঈদ উল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে হবে"
তিনি আরও বলেন,শুধু ঈদের আনন্দকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরীব,অসহায় মানুষের খোজ নেওয়ার মাধ্যমে তাদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে হবে। তবেই ঈদ হবে সার্বজনীন আনন্দময়
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা