ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ জানুয়ারি( রবিবার) সন্ধ্যা ৭ টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই ঘোষণা দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রেডিট সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন (ইসি) মনোনয়ন পত্র স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিলে এই জটিলতাটির অবসান হয়। পরবর্তীতে আবার ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে জটিলতা সৃষ্টি হলে নির্বাচন কমিশন মনোনয়ন স্থগিত ঘোষণা করেন। এর পরে দীর্ঘ সময় পর আজকে শত কল্পনা - জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন (ইসি) মনোনয়ন বৈধতার রায় দেন।
এ দিকে আজ সন্ধ্যায় মনোনয়ন ফিরে পাওয়ায় শুকরানা বক্তব্যে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম বলেন, দীর্ঘক্ষণ ষড়যন্ত্রের পরে আমরা আজ মনোনয়ন পত্রের বৈধতা পেলাম ইনশাআল্লাহ আমরা এ আসনে দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনবো।
এই দিন মনোনয়ন বৈধ ঘোষণার পর থেকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের উজ্জীবিত হতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা