মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নোহা ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাওনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালকের নাম ইয়াহিয়া মিয়া (২৮)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।
দুর্ঘটনার পরপরই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে রয়েছেন— বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সাজ্জাদ মিয়ার স্ত্রী রেহানা বেগম (৪৫) ও কন্যা তোহা বেগম (৮), টেংরা (আলীপাড়া) গ্রামের ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিনসহ আরো কয়েকজন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন,
“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসন করে সড়ক স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা