
পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে দুজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন ওই এলাকার ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ ও ইসমাইল মোল্লার ছেলে রব্বেল।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা