কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছোট বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পরেছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
দীঘিনালার ২য় শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা