শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের ১৬টি কারখানার শ্রমিকরা।
সকালে কারখানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচী পালন করেন শ্রমিকরা।
সম্প্রতি বিদ্যুত,গ্যাস সংকট ও ক্রেতাদের অর্ডার না থাকার কারন দেখিয়ে গত ২৫ সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের ১৬টি তৈরি পোশাক কারখানা।
এই সিদ্ধান্তে বেকার হয়ে পড়েছেন প্রায় ২৭হাজার শ্রমিক। দুই মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেবার দাবীতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত কয়েকদিন ধরে সেখানে শ্রমিক ও আইন শৃঙ্খলাবাহিনীর মুখোমুখী অবস্থানকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে বিরাজ করে উত্তেজনা।
এর আগে দাবী আদায়ে শ্রমিকদের সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় নাসা গ্রুপের সাবেক লাইন চিফ টিপু সুলতানসহ ৭ জন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশের নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে সকালে মানবন্ধন কর্মসূচীতে যোগ দেন শ্রমিকরা। তবে এতে কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা