ইমরান হোসেন, রাংগামাটি প্রতিনিধিঃরাঙামাটির বরকলে অভিভাবকেরা প্রেমের সম্পর্ক না মানায় পাহাড়ি প্রেমিকযুগল একসাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে।
গত ০৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ সোমবার রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় বরকল উপজেলার ০৪ নং ভূষনছড়া ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড বগাছড়ি এলাকায় ইনা চাকমা(১৮) ও শুভাস কান্তি চাকমা (২৬) নামের প্রেমিক যুগল এক সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটির কোতোয়ালী থানার কেরেট কাটা গ্রামের সুরেশ চাকমার ছেলে শুভাস কান্তি চাকমার (২৬) সাথে বরকল উপজেলার ০৪ নং ভূষনছড়া ইউনিয়ন এর ০৭ নং ওয়ার্ড বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমার(১৮) মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুভকান্তি চাকমা ( বিবাহ করার জন্য গত ০৫/০৪/২৬ইং রবিবার মেয়ের বাড়িতে আসে। সামাজিকভাবে তাদের দুজনের বিবাহ হওয়ার কথা ছিল। কিন্তু এলাকার কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গোপন সুত্রে জানতে পারে যে, ছেলেটি আরেকটি বিবাহ করেছে এবং ঘরে বউ আছে।
এ বিষয়ে প্রেমিক শুভাস কান্তি চাকমা বলেন, প্রথম বউয়ের সাথে আমার ডিভোর্স হয়েছে। পরবর্তীতে এলাকার লোকজন ও মেয়ে এবং ছেলের পরিবার তাদের বিয়ে দিবেনা বলে জানায়।ধারনা করা হচ্ছে এ প্রেক্ষিতে ছেলে এবং মেয়ে উভয় গত ০৬/০৪/২০২৬ ইং তারিখে দিবাগত রাত আনুমানিক ০৩.৩০ সময় মেয়ের বাড়ি থেকে আনুমানিক ৫০/৬০ গজ দূরে একটি গাছের সাথে মেয়েটি ওড়না এবং ছেলেটি গলা রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে সকাল ০৬.০০ সময় মেয়ের পরিবারের লোকজন দেখতে পেয়ে এলাকার স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করেন।
এবিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুজন পাহাড়ি যুবক যুবতী গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে বলে শুনতে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা